Site icon NewsBit Online News Portal

প্রধানমন্ত্রী সংস্কার নামে প্রতারণা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রী সংস্কার নামে প্রতারণা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার নামে প্রধানমন্ত্রী জাতির সঙ্গে প্রতারণা করছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কার নামে প্রধানমন্ত্রী জাতির সঙ্গে প্রতারণা করছেন। বাংলাদেশের মানুষ এই প্রতারণার বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমে বিএনপির পতন ঘটাবে। বিএনপি দেশে চাঁদাবাজি ব্যস্ত সময় পার করছেন। আর পলাতক স্বৈরাচারের দোসরা মাথা চাড়া দেওয়া শুরু করছেন। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করব।

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব। আমরা দেশের সংস্কার ও বিচার বাস্তবায়ন করব। টেন্ডারবাজসহ সব দুর্নীতি বন্ধ করব।

পদযাত্রা সমাবেশে অন্যদের মধ্য বক্তব্য দেন, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি, সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম, সদস্য সচিব আতিকুর রহমান আতিক প্রমুখ।

আনোয়ার আল শামীম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।


Exit mobile version