পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ চলছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জলসুখা সেতু এলাকায় তিনটি মোটরসাইকেলে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহত ব্যক্তিদের মহদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।

