NewsBit

মাদারীপুরে ৫ দিন ব্যাপি ভ্রাম্যমান বই মেলা 


মাদারীপুরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। পাঠাভ্যাস বৃদ্ধি ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে জেলার সমন্বিত সরকারি অফিস ভবনের নিচ তলায় এ মেলার আয়োজন করা হয়েছে।


গত শুক্রবার (১৭ জুলাই) বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।


আগামী ২১ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এ ভ্রাম্যমাণ বইমেলা। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বইপ্রেমী ও দর্শনার্থীদের জন্য মেলার স্টল খোলা থাকবে।


স্থানীয় পর্যায়ে এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে মাদারীপুর জেলা প্রশাসন। আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে এবং পাঠকদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়ের সুযোগ।


ভ্রাম্যমাণ বইমেলায় ২৫ থেকে ৩৫ শতাংশ ছাড়ে বই কেনার সুযোগ থাকায় ইতোমধ্যে পাঠক ও দর্শনার্থীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।


সান নিউজ/ জামান


Related Articles

Back to top button