NewsBit

কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ডুবুরির মরদহে উদ্ধার


নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর জেটিতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ মো. সাদিক (৩৫) নামে ডুবুরি মরদেহ করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর নিতাইগঞ্জের কেরোসিন ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মো. সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি এলাকার আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

এর আগে দুপুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লশি চালানো হলেও বিকেল পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। শেষ পর্যন্ত সন্ধ্যায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, জেটিতে কচুরিপানা জমে থাকায় সাদিক, সামসুল স্পিটবোট চালক সজল মিলে লাঠি ও ছুরি দিয়ে কচুরিপানা পরিষ্কার করছিল। এসময় হঠাৎ করেই সাদিক স্পিডবোট থেকে পড়ে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে স্পিডবোড থেকে পড়ে যাওয়ার সময় মাথায় বা শরীরের অন্য কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে দ্রুত তলিয়ে যায়। পরে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ ডুবুরি দল অংশ নেন।

তিনি আরও বলেন, সাদিক একজন দক্ষ ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেন।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।


Related Articles

Back to top button