NewsBit

বিমা কোম্পানির কাছে গ্রাহকদের পাওনা ৭ হাজার কোটি টাকা পরিশোধই প্রথম অগ্রাধিকার: আইডিআরএ চেয়ারম্যান


দুর্বল বিমা কোম্পানির পরিচালকদের ব্যক্তিগত অর্থ থেকে জরিমানা আদায়ের সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, বিদ্যমান আইনে সেই সুযোগ নেই। তবে বিষয়টি নীতিগতভাবে আলোচনা হচ্ছে।

বিমা কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে চেয়ারম্যান বলেন, খাতটিতে বহুস্তরীয় সমস্যা রয়েছে। তাই সব বিষয়ে একসঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। প্রথম ধাপে গ্রাহকের দাবি পরিশোধ ও খাতকে স্থিতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর যেসব ক্ষেত্রে অর্থ আত্মসাৎ বা অন্য অনিয়মের প্রমাণ পাওয়া যাবে, সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, সংস্থাটিতে জনবলসংকটও বড় চ্যালেঞ্জ। সরকারি নিয়োগে সীমাবদ্ধতা থাকায় বিকল্প উপায়ে মাঠপর্যায়ের পরিদর্শন ও তদারকি জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, বিমা খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, বিমা কোম্পানি এবং গণমাধ্যমসহ সব পক্ষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।


Related Articles

Back to top button