NewsBit
দেশের স্থাপত্যশিল্পকে স্বীকৃতি দিতে চালু হলো ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’

অনুষ্ঠানে জানানো এই পুরস্কার দেওয়া হবে ছয়টি ক্যাটাগরিতে। এগুলো হলো ডেল্টা সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স অ্যাওয়ার্ড, ডেল্টা কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড, ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ডেল্টা ইমার্জিং আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এবং ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬ উৎসব হবে তিন দিনব্যাপী। উৎসবটিকে এমন একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে সাজানো হয়েছে, যেখানে স্থাপত্যশিল্প, প্রযুক্তি, উপকরণ উদ্ভাবন, গ্রিন ফাইন্যান্স ও কমপ্লায়েন্স একই পরিসরে যুক্ত হবে।



