Dhaka 2:42 am, Friday, 17 July 2026
News Title :
জুলাইয়ের চেতনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি সরকার: মিয়া গোলাম পরওয়ার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ছাত্রদল-ছাত্রশক্তির বিক্ষোভ, ক্যাম্পাস ছাড়তে বাধ্য হলেন অধ্যাপক আইনুল একটা ব্যাচেলর রোড ট্রিপের গল্প পরিণত হয় জীবনের গভীর উপলব্ধির যাত্রায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম তালেবানের অন্দরে যেভাবে ক্ষমতার কোন্দল ছড়িয়ে পড়ছে ৪৫ বছর পলাতক থাকার পর সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন আটক | হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বিপণিবিতানের রেলিংয়ে হেলান দেওয়ার চেষ্টা, হঠাৎ নিচে পড়ে মৃত্যু তিন প্রতিষ্ঠানের জ্যাম ও কেক বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

খুলনায় পাট, চিনি ও হিমাগার শিল্পে সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা

  • Reporter Name
  • Update Time : 04:51:00 pm, Thursday, 16 July 2026
  • 1 Time View

খুলনায় পাট, চিনি, জাহাজ নির্মাণ ও হিমাগার শিল্প স্থাপনে সম্ভাবনা রয়েছে। সুন্দরবনের কাছে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলা যেতে পারে। এ জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ লাগবে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) সহযোগিতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বিভাগীয় ওয়ার্কশপে এ কথা বলেন উদ্যোক্তারা। আজ বৃহস্পতিবার খুলনার হোটেল সিটি ইনে বাংলাদেশের শিল্প জরিপ নিয়ে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক।

বিডার নেতৃত্বে পরিচালিত জরিপটি অর্থায়ন করছে এডিবি। এতে কারিগরি সহায়তা দিচ্ছে সানেম। সানেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান ওয়ার্কশপটি উদ্বোধন করেন। তিনি বলেন, জরিপের লক্ষ্য হলো বিনিয়োগকারীরা যেসব সমস্যায় পড়েন, তা চিহ্নিত করার পাশাপাশি সেগুলো সমাধানের চেষ্টা করা। একই সঙ্গে একটি সুসংগঠিত তথ্যভান্ডার গড়ে তোলা, যা বিনিয়োগকারীদের সহায়তা করবে এবং সরকারকে কার্যকর নীতি প্রণয়নে সাহায্য করবে।

এডিবি বাংলাদেশের পাবলিক সেক্টর ইকোনমিস্ট তাসনিম আলম বলেন, বাংলাদেশ তিন বছরের মধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ হবে। এ জন্য দেশে আরও বিনিয়োগকারী প্রয়োজন।

কর্মশালায় আচিয়া সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে চলা বিশ্বের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে। ভোগ বাড়লেও সে অনুযায়ী জোগান নেই। তাই চাহিদা মেটাতে আরও শিল্পের প্রয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিফাত মেহনাজ বলেন, দেশের জনসংখ্যা অনেক, কিন্তু জমি কম। তাই জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নতি ঘটাতে হবে। রপ্তানিযোগ্য ফলের প্রায় ৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। নতুন হিমাগার এই ক্ষতি কমাতে পারে।

বিডার মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক বলেন, সরকার প্রায়ই খণ্ডিত তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়ন করে। এই জরিপ একটি পরিষ্কার চিত্র দেবে, যা সরকারকে আরও ভালো নীতি তৈরিতে এবং বিনিয়োগকারীর প্রকৃত সংখ্যা সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে। তিনি আরও বলেন, বিনিয়োগ অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়ায় হতে হবে। প্রথমে অভ্যন্তরীণ বিনিয়োগ শক্তিশালী করতে হবে। স্থানীয় বিনিয়োগকারীদের সন্তুষ্ট রাখতে হবে, যা পরে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে।

About Author Information

Popular Post

জুলাইয়ের চেতনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি সরকার: মিয়া গোলাম পরওয়ার

Categories

খুলনায় পাট, চিনি ও হিমাগার শিল্পে সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা

Update Time : 04:51:00 pm, Thursday, 16 July 2026