NewsBit

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান | SUN NEWS BANGLADESH


ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উচ্ছেদ অভিযান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার।


জেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সার্বিক সহযোগিতায় এই অভিযান চালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না। এসময় জেলা প্রশাসন ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শহরের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ও জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের উচ্ছেদ এ অভিযান পরিচালিত হয়।


সান নিউজ/ জামান


Related Articles

Back to top button