নির্বাচিত সরকারের ৫ মাস পূর্তি, সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর কার্যালয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ছাড়াও প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও এখানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। । সেই ধারাবাহিকতায় বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, এ সময় সরকারের ৫ মাসের কার্যক্রম, অগ্রগতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরা হবে।
সাননিউজ / হুমায়রা



