Dhaka 11:34 pm, Thursday, 16 July 2026
News Title :
অর্থ পাচার মামলা রিমান্ড শেষে কারাগারে গাইবান্ধার মন্দিরের সেই উদ্যোক্তা হরিদাস চন্দ্র চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু পানিতে ডুবে মারা গেল এক গ্রামের চার শিশু দেশের স্থাপত্যশিল্পকে স্বীকৃতি দিতে চালু হলো ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ সাজা হয়ে গেছে, আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনার উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিসির ১১১তম সদস্য করা হলো আফ্রিকান ছোট্ট একটি দেশকে বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ, এসি ল্যান্ড প্রত্যাহার তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৬৭ জন গ্রেফতার বিমা কোম্পানির কাছে গ্রাহকদের পাওনা ৭ হাজার কোটি টাকা পরিশোধই প্রথম অগ্রাধিকার: আইডিআরএ চেয়ারম্যান গাইবান্ধায় পথসভায় এনসিপি নেতার বক্তব্যে জয় বাংলা, পরে বললেন, ‘সরি, সরি’

মাদকবিরোধী র‌্যালি করায় কুপিয়ে ও পিটিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : 03:51:00 pm, Thursday, 16 July 2026
  • 0 Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী র‌্যালি করায় ইমাম হাসান নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে। এছাড়াও ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে জানা গেছে।

বুধবার (১৬ জুলাই) রাতে মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ভুক্তভোগী যুবকের বড় ভাই নাজিমউদ্দিন বাদি হয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কাবিলগঞ্জ এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে ইমাম হাসানের নেতৃত্বে র‌্যালি হয়। র‌্যালিতে এলাকার যুব সমাজসহ গণ্যমান্যরা অংশ নেন। তবে র‌্যালি বন্ধ করার জন্য কাবিলগঞ্জ এলাকার আলী আহাম্মদের ছেলে মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া ভুক্তভোগী ইমাম হাসানকে ভয়ভীতি ও হুঁমকি দেয়। তিনি কারবারিদের হুঁমকি উপেক্ষা করে ওই এলাকার লোকজনকে নিয়ে র‌্যালি বের করেন। এতেই ক্ষিপ্ত হয়ে মাদক কারবারি মিন্টুর নেতৃত্বে তিশা মিয়া, জাহাঙ্গীর হোসেন, সজিব মিয়া, নেয়াব হোসেনসহ ৭-৮ জনের একটি দল রাত দেড়টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে সবাই ছুটাছুটি করে পালিয়ে যায়।

এসময় কারবারিরা ইমাম হাসানকে একা পেয়ে লোহার রড, হকিস্টিক, রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরবর্তীতে তার চিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহতের বড় ভাই নাজিমউদ্দিন জানান, কাবিলগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে মিন্টুর নেতৃত্বে মাদক বিক্রি ও সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। সম্প্রতি আমার ভাই এর বিরুদ্ধে এলাকার লোকজন নিয়ে স্বেচ্ছার হয়ে উঠায় তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।

এ বিষয়ে অভিযুক্ত মিন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জাগো নিউজকে বলেন, মাদকবিরোধী র‌্যালিকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পেয়েছি। তবে গুলির বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মো.আকাশ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অর্থ পাচার মামলা রিমান্ড শেষে কারাগারে গাইবান্ধার মন্দিরের সেই উদ্যোক্তা হরিদাস চন্দ্র

Categories

মাদকবিরোধী র‌্যালি করায় কুপিয়ে ও পিটিয়ে জখম

Update Time : 03:51:00 pm, Thursday, 16 July 2026